সিবিএসই দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা শুরু, চলবে ১১ই মার্চ পর্যন্ত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী || সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education)-এর অধীনে ২০২৬ সালের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ বছরের পরীক্ষা চলবে আগামী ১১ই মার্চ পর্যন্ত।
পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিটে শেষ হবে। প্রথম দিনেই গণিত বিষয়ের পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় মাধ্যমিক স্তরের এই গুরুত্বপূর্ণ পরীক্ষার।
রাজ্যের বিভিন্ন সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ছাত্র-ছাত্রীদের সঙ্গে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান অভিভাবকরাও। পরীক্ষাকেন্দ্রগুলিতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরীক্ষার্থীদের মধ্যে যেমন ছিল উৎসাহ, তেমনি কিছুটা উদ্বেগও লক্ষ্য করা গেছে। তবে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*