বলরাম দেবনাথ, সাব্রুম, ১৮ ফেব্রুয়ারী || বিলোনিয়া বিধানসভার অন্তর্গত সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল বিকেলে এক আকস্মিক অগ্নিকাণ্ডে গোপাল মজুমদারের বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যেই ঘরসহ ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার সংবাদ পেয়ে আজ দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলার কথাও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের তরফে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
