আগরতলায় সর্বভারতীয় রাজভাষা সম্মেলন ২০শে ফেব্রুয়ারি, প্রধান অতিথি অমিত শাহ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী || Department of Official Language, Ministry of Home Affairs-এর উদ্যোগে পূর্ব, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিকে নিয়ে সর্বভারতীয় রাজভাষা সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানী আগরতলায়। সম্মেলনটি হাপনিয়ার আন্তর্জাতিক ইনডোর এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন মন্ত্রক ও প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিক ও প্রতিনিধিরাও অংশ নেবেন। সরকারি ভাষা হিন্দির কার্যকর প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান উপলক্ষে সরকারি ভাষা বাস্তবায়নে বিভিন্ন সংস্থার কাজ তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
All India Institute of Ayurveda (AIIA), Ministry of AYUSH-এর অধীন, সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর (বৈদ্য) প্রদীপ কুমার প্রজাপতির নেতৃত্বে দিল্লি থেকে আগত আয়ুষ চিকিৎসকদের দল অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।
এছাড়াও Central Council for Research in Ayurvedic Sciences-এর অধীন আগরতলার আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উদ্যোগে ওষুধ বিতরণ ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়েছে। আয়ুর্বেদিক জীবনযাপন প্রচারে “নিত্যসেবী আয়ুর কিট” বিতরণ করা হয়েছে। নাড়ি পরীক্ষা ও প্রকৃতি নির্ণয় শিবিরও অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে ডায়াবেটিস বিষয়ক আয়ুর্বেদভিত্তিক গ্রন্থ “Prameh Yoga Sangrah”-এর প্রকাশ করবেন অমিত শাহ।
রাজভাষা বিভাগের সচিব অংশুলি আর্য জানান, প্রধানমন্ত্রীর ‘ফিট ইন্ডিয়া’ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আয়ুষ শিবির ও যোগ সেশন আয়োজন করা হয়েছে, যাতে জনসাধারণ ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির সঙ্গে যুক্ত হতে পারেন।
এই সম্মেলন রাজভাষা প্রসার ও জনস্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*