বিলোনিয়ায় দুই এফপিও-কে ২০ লক্ষ টাকার কৃষিযন্ত্র বিতরণ

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৯ ফেব্রুয়ারী || দক্ষিণ জেলার অধীন কৃষি কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ জেলা পরিষদের সহযোগিতায় বিলোনিয়া এগ্রিকালচার অফিস প্রাঙ্গণে সাতচাঁদ আর ডি ব্লক ও রুপাইছড়ি আর ডি ব্লকের দুটি এফ.পি.ও (Farmer Producer Organization) গোষ্ঠীর হাতে ১০ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকার আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই ট্রেক্টর, ধান কাটার মেশিন, ধান রোপণ মেশিন, ধান মারাই মেশিন ও পাওয়ার টিলারসহ বিভিন্ন সামগ্রী বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং আত্মনির্ভরশীলতার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোই সরকারের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই উদ্যোগে এলাকার কৃষকদের মধ্যে উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের সহায়তা কৃষি ব্যবস্থাকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*