গোপাল সিং, খোয়াই, ১৯ ফেব্রুয়ারী || ঐতিহ্যবাহী ৭৭তম শিবচতুর্দশী মেলা ও প্রদর্শনীর সমাপ্তি হলো আজ আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়। মেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে খোয়াইয়ের জনপ্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিকের উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা প্রদান করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই ব্লকের এসসি সাব-কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য্য, সমাজসেবী অনিমেষ নাগ, শঙ্কু পাল, শিবচতুর্দশী মেলার আহ্বায়ক প্রণব বিশ্বাস এবং সিনিয়র সাংবাদিক গোপাল সিং সহ অন্যান্য কর্মরত সাংবাদিকরাও।
পরবর্তী সময়ে অনুষ্ঠিত সমাপনী পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা এবং খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আনন্দঘন পরিবেশ ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে এবারের শিবচতুর্দশী মেলা ও প্রদর্শনীর সফল সমাপ্তি ঘটে। সমাপ্তি দিনে ভীড় ছিল লক্ষ্যনীয়।
