রইস্যাবাড়ী এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতবাড়ি, সাহায্যের হাত বাড়িয়ে দিল বিজেপি নেতৃত্ব

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৭ ফেব্রুয়ারী || দক্ষিণ ত্রিপুরার রইস্যাবাড়ী এডিসি ভিলেজের সামনে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ এক হতদরিদ্র জনজাতি পরিবারের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণভাবে পুড়ে যায় কসমতি ত্রিপুরা ও তাঁর স্বামী কইয়াং ত্রিপুরার একমাত্র বাসভবন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা প্রায় সমস্ত আসবাবপত্র, জামাকাপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডের ফলে ঘরটি সম্পূর্ণ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
ঘটনার খবর পেয়ে রইস্যাবাড়ী এলাকার ভারতীয় জনতা পার্টি-র কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উপস্থিত ছিলেন প্রাক্তন মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, মণ্ডল সম্পাদক রাম কুমার ত্রিপুরা, BAC ভাইস চেয়ারম্যান কসরঞ্জন ত্রিপুরা এবং কো-কনভেনার শান্তি জয় ত্রিপুরা। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন।
পাশাপাশি দলীয় নেতৃত্ব পরিবারটির পাশে থেকে সরকারি সহায়তা পাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, যাতে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*