গোপাল সিং, খোয়াই, ০২ মার্চ || খোয়াই থানাধীন লালছড়া মূল সড়কে দুটি মোটরবাইকের সংঘর্ষে আহত হয়েছেন দুই যুবক। রবিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, TR06B-7089 এবং TR06E-9326 নম্বরের দুই বাইকের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত হন দীপক পাল (২৮), পিতা মৃত দিলীপ পাল, বাড়ি মধ্য সিঙ্গিছড়া এবং সপ্তম দত্ত (২৯), পিতা সজল দত্ত, বাড়ি দুর্গানগর কালীবাড়ি এলাকা।
আজকাল বেপরোয়া গতি এবং সম্ভাব্য মদ্যপ অবস্থাই দুর্ঘটনার অন্যতম কারণ হিসাবে সামনে আসে। তবে এই দূর্ঘটনার পেছনে কি কারণ রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। দুর্ঘটনার পর দীর্ঘ সময় বাইক দুটি ঘটনাস্থলেই পড়ে ছিল বলে জানা গেছে। বর্তমানে আহত দুই যুবকের চিকিৎসা খোয়াই জেলা হাসপাতালে চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
