জুয়েলারি দোকানে রহস্যজনক চুরি, তদন্তে পুলিশ

গোপাল সিং, খোয়াই, ০২ মার্চ || খোয়াই মহকুমার অন্তর্গত কল্যাণপুর থানাধীন গৌরাঙ্গটিলা বাজার এলাকায় একটি জুয়েলারি দোকানে রহস্যজনক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রকৃত ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে দোকান খুলতে এসে মালিক দেখতে পান, দোকানের টিন কেটে ভিতরে প্রবেশ করা হয়েছে। ভেতরে ঢুকে তিনি লক্ষ্য করেন, দোকানের মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং একটি মামলা রুজু করা হয়েছে।
দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। চুরি যাওয়া সামগ্রীর পরিমাণ নিরূপণের কাজও চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*