কৈলাসহরের দক্ষিণ কাচেরঘাটে অবৈধ কার্যকলাপ নিয়ে সাময়িক উত্তেজনা, তদন্তের দাবি

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ০৩ মার্চ || ঊনকোটি জেলার কৈলাসহর-এর দক্ষিণ কাচেরঘাট এলাকায় এক ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনায় যুব মোর্চার ঊনকোটি জেলা সভাপতির নাম উঠে এসেছে। তবে সংশ্লিষ্ট নেতা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে জানিয়েছেন, এটি একটি ভুল বোঝাবুঝি এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত চক্রান্ত।
অন্যদিকে অভিযোগকারী পক্ষ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*