জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ মার্চ || শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর গার্লস হোস্টেল সংলগ্ন জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বিমল আচার্য্য (৬২) বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিট নাগাদ বীরচন্দ্রনগর গার্লস হোস্টেল সংলগ্ন জাতীয় সড়কে টি আর–০৩–এন–৭৭৭৫ নম্বরের একটি মোটরবাইক সজোরে ধাক্কা দেয় স্থানীয় বাসিন্দা বিমল আচার্য্যকে। ধাক্কার ফলে তিনি ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। তারা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মনপাথর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি বাইকচালক দীপক দেববর্মা (৩২)-কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*