রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলায় রাজ্যভিত্তিক দোল উৎসব উদযাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আম্রকুঞ্জ প্রাঙ্গণে রাজ্যভিত্তিক দোল উৎসবের আয়োজন করা হয়। বসন্তের এই আনন্দঘন উৎসবকে ঘিরে সাংস্কৃতিক পরিবেশে মুখরিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এবং বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী। উপস্থিত অতিথিরা দোল উৎসবের তাৎপর্য ও ঐতিহ্য সম্পর্কে আলোকপাত করেন এবং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে বসন্তের আনন্দ উদযাপন করা হয়। রঙের উৎসব দোলকে কেন্দ্র করে উপস্থিত শিল্পী ও দর্শকদের মধ্যে উৎসবের আবহ সৃষ্টি হয়।
রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই উদ্যোগে আগরতলার সাংস্কৃতিক মহল ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বহু সংস্কৃতিপ্রেমী মানুষ অংশগ্রহণ করে দোল উৎসবের আনন্দ উপভোগ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*