পিএম কিষাণের ২২তম কিস্তি প্রকাশ: ত্রিপুরার ২ লক্ষ ১৬ হাজার কৃষকের অ্যাকাউন্টে আসছে ৪৬ কোটির বেশি টাকা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ || অন্নদাতার ঘামে যে দেশের অন্নভাণ্ডার পূর্ণ হয়, সেই কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তি প্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কিস্তিতে সারা দেশের ৯ কোটি ৩২ লক্ষেরও বেশি কৃষকের হাতে পৌঁছে যাচ্ছে ১৮,৬৪০ কোটিরও বেশি আর্থিক সহায়তা।
এই আর্থিক সহায়তার ধারায় উপকৃত হচ্ছে ত্রিপুরাও। রাজ্যের প্রায় ২ লক্ষ ১৬ হাজার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে মোট ৪৬ কোটি ৩৬ লক্ষ ৩৪ হাজার টাকা।
শুক্রবার আগরতলার এডি নগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির সাক্ষী থাকেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ।
সরকারের মতে, কৃষকের পরিশ্রমের মর্যাদা প্রদান এবং তাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের আশা, এই উদ্যোগ দেশের কৃষি উন্নয়নের পথে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং কৃষকদের জীবনে আরও স্বস্তি বয়ে আনবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*