১০ দফা দাবিতে ১৬ই মার্চ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ধর্মঘট

প্রতিকী ছবি।

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ || আগামী ১৬ই মার্চ ২০২৬ তারিখে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে একদিনের ধর্মঘট পালিত হবে। ব্যাংকের স্বীকৃত সমস্ত ইউনিয়ন যৌথভাবে Joint Development Forum (JDF)-এর ব্যানারে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দিয়েছে।
জানা গেছে, উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাংকে সুস্থ ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করা, ১২তম দ্বিপাক্ষিক বেতন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী DRW কর্মীদের ন্যূনতম পারিশ্রমিক প্রদান, বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা স্পন্সর ব্যাংকের সমহারে বৃদ্ধি করা এবং এস. কে. মিত্র কমিটির সুপারিশ অনুযায়ী ম্যানপাওয়ার নিরূপণ করে পর্যাপ্ত কর্মী নিয়োগ।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই দাবিগুলো নিয়ে আন্দোলন চললেও কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিশেষ করে অর্থনৈতিক দাবিগুলোর নিষ্পত্তির বিষয়ে কেন্দ্রীয় সরকার ও NABARD–এর সুস্পষ্ট নির্দেশনা ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তা বাস্তবায়িত হয়নি।
এই পরিস্থিতিতে বাধ্য হয়েই যৌথ মঞ্চের পক্ষ থেকে ধর্মঘটের পথ বেছে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ধর্মঘটের ফলে ব্যাংকের গ্রাহকদের সাময়িক অসুবিধা হতে পারে বলে উল্লেখ করে ফোরামের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের ব্যাংকের বিকল্প ডিজিটাল বা অনলাইন পরিষেবা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*