বিজেপি–সিপিআই(এম)’এ ধাক্কা, তিপ্রা মথায় যোগ দিল ১০০ ভোটার

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৯ মার্চ || আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই পাহাড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে মহারাজা প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বাধীন তিপ্রা মথা দল প্রচারে জোর ঝাঁপিয়েছে।

শুক্রবার বিকেলে ২৭-নং পূর্ব মহুরীপুর-ভুরাতলী কেন্দ্রের অন্তর্গত রতনমনি এডিসি ভিলেজের চৌকিদার পাড়ায় দয়া মোহন ত্রিপুরার বাড়িতে তিপ্রা মথা দলের উদ্যোগে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ওই কেন্দ্রের তিপ্রা মথা মনোনীত প্রার্থী তথা এমডিসি দেবজিৎ ত্রিপুরা, কেন্দ্রের দলীয় সভাপতি বাহাদুর ত্রিপুরা, প্রাক্তন সভাপতি গোবিন্দ ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা।
সভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়, যখন বিজেপি’র ৪০-সাব্রুম মন্ডলের যুব মোর্চার সক্রিয় সদস্য দেব হরি ত্রিপুরা এবং সিপিআই(এম) নেতা সত্য ব্রত ত্রিপুরার নেতৃত্বে প্রায় ৩০টি পরিবারের ১০০ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন। তারা তিপ্রা মথার পতাকা হাতে তুলে নিয়ে দলের প্রতি সমর্থন জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এই যোগদান তিপ্রা মথা দলের শক্তি আরও বাড়াবে এবং সংশ্লিষ্ট কেন্দ্রে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*