আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ || বিগত ৩ বছরের পুরনো কমিটি ভেঙে আগামী ২ বছরের জন্য আগরতলা শহরের দক্ষিণাঞ্চলের স্বনামধন্য ক্লাব উন্নয়ন সংঘ-এর নতুন পরিচালন কমিটি গঠন করা হয়েছে। রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
প্রথমে ৫ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। এই কমিটিতে ছিলেন নন্দগোপাল পাল, যোগেশ দাস, জয়ন্ত বিষ্ণু রায়, নির্মল চক্রবর্তী এবং বিশ্বনাথ চক্রবর্তী। তাঁদের নেতৃত্বে অন্যান্যদের গঠিত প্যানেলের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সদস্যদের নাম ও পদ নিম্নরূপঃ
সভাপতি – জয়ন্ত প্রসাদ সাহা, সহ-সভাপতি – সমীর চক্রবর্তী, শঙ্কর দেব, বিভা রাণী সাহা, মিঠু চক্রবর্তী, কমল ভট্টাচার্য, সম্পাদক – ডঃ পার্থ সরকার, যুগ্ম সম্পাদক – বলায় ভট্টাচার্য, অভিজিৎ সাহা, অংশুমান সরকার, শীলা দাস পাল, কোষাধ্যক্ষ – অনিরুদ্ধ দেব রায়, যুগ্ম কোষাধ্যক্ষ – সঞ্জীব সাহা, সুমিত দেব, অফিস সম্পাদক – ধ্রুবজ্যোতি চক্রবর্তী, যুগ্ম অফিস সম্পাদক – রাজীব দাস, চিরঞ্জিত ধর, গৌরী বরুয়া দে, ক্রীড়া সম্পাদক – শির্ষেন্দু সরকার, যুগ্ম ক্রীড়া সম্পাদক – অমন দেব, রাহুল দেব, সাংস্কৃতিক সম্পাদক – সমর দে, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক – উত্তম বণিক, সন্দীপা বর্ধণ, অনিন্দিতা দে, প্রোগ্রাম ম্যানেজমেন্ট সম্পাদক – গৌরী চক্রবর্তী, যুগ্ম প্রোগ্রাম ম্যানেজমেন্ট সম্পাদক – সুব্রত দত্ত, কাকলি সরকার, সর্মিষ্ঠা চক্রবর্তী, সামাজিক মাধ্যম ও আইটি সম্পাদক – মনোজ দেব, যুগ্ম সামাজিক মাধ্যম ও আইটি সম্পাদক – শান্তনু চক্রবর্তী।
সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মধ্যে নতুন কমিটি গঠনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ক্লাবের আগামী দিনে আরও উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ড জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলেই।
