৮ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, বোধজং নগরে দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || বড়সড় সাফল্য পেল বোধজং নগর থানার পুলিশ। প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বোধজং নগর থানার ওসি প্রশান্ত দে জানান, রবিবার গভীর রাতে থানার অন্তর্গত সাতমুখিয়াই এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি অটোরিকশাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ওই অটো থেকে প্রায় ৮,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের মধ্যে একজনের বাড়ি অড়ালিয়া এলাকায় এবং অপরজনের বাড়ি সিপাহিজলা জেলায়। তবে অভিযানের সময় অটোরিকশার চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে এবং পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন ওসি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*