আবারও জাতীয় মঞ্চে সাফল্যের মুকুটে ত্রিপুরা, একাধিক পঞ্চায়েত পেল সম্মানজনক পুরস্কার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || রাজ্যের উন্নয়ন ও পঞ্চায়েত ব্যবস্থার সাফল্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে আবারও জাতীয় স্তরে সম্মান অর্জন করল ত্রিপুরা। এ সুখবর নিজেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
দীনদয়াল উপাধ্যায় ও নানাজি দেশমুখ পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে এ বছর রাজ্যের একাধিক পঞ্চায়েত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। সিপাহীজলা জেলা সেরা জেলা পঞ্চায়েত হিসেবে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এই কৃতিত্বের জন্য জেলাটি ৫ কোটি টাকার পুরস্কার পাবে।
এছাড়া, উনাকোটির কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্যকর পঞ্চায়েত বিভাগে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে ১ কোটি টাকার পুরস্কার পাচ্ছে। অন্যদিকে, পশ্চিম ত্রিপুরার বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত নারী-বান্ধব পঞ্চায়েত হিসেবে তৃতীয় স্থান অর্জন করে ৫০ লক্ষ টাকার সম্মাননা লাভ করেছে।
রাজ্যের এই সাফল্যে খুশির হাওয়া বইছে প্রশাসনিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী সকল পুরস্কারপ্রাপ্ত পঞ্চায়েত ও সংশ্লিষ্ট কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন ত্রিপুরার সার্বিক উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের প্রতিফলন।
তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজ্যের পঞ্চায়েতগুলি এভাবেই উন্নয়নের ধারা বজায় রেখে দেশের দরবারে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*