শান্তিরবাজারে জিও গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ, অভিযুক্ত কর্মী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ এপ্রিল || শান্তিরবাজার বর্তমান সময়ে মোবাইল পরিষেবার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে রয়েছে এয়ারটেল ও জিও টেলিকম সংস্থা। গ্রাহকেরা নিজ নিজ পছন্দ অনুযায়ী বিভিন্ন টেলিকম সংস্থার পরিষেবা গ্রহণ করছেন। এরই মধ্যে শান্তির বাজারে জিও অফিসের এক কর্মীর বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণার গুরুতর অভিযোগ সামনে এসেছে।
অভিযোগ অনুযায়ী, বিশ্বজিৎ নামে ওই কর্মী গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন। এই বিষয়ে এক ভুক্তভোগী গ্রাহক জানান, তাঁর ব্যবহৃত জিও সিম কার্ডটি হঠাৎ লক হয়ে যায়। বাধ্য হয়ে তিনি শান্তির বাজার পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন জিও অফিসে যান। সেখানে কর্মীদের পরামর্শ অনুযায়ী একই নম্বরের নতুন সিম কার্ড নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন।
গ্রাহকের অভিযোগ, সিম পরিবর্তনের জন্য বিশ্বজিৎ তাঁর কাছ থেকে ২৫০ টাকা নেন। পরবর্তীতে তিনি জানতে পারেন যে, এই পরিষেবার জন্য এত অর্থ নেওয়া নিয়মবহির্ভূত এবং অতিরিক্ত। বিষয়টি বুঝতে পেরে তিনি প্রতিবাদ জানান।
প্রতিবাদের মুখে অভিযুক্ত কর্মী গ্রাহকের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিতে বাধ্য হন। তবে এই বিষয়ে সংবাদমাধ্যম কর্মীর কাছে জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তাঁর নীরবতা থেকেই অভিযোগের সত্যতা নিয়ে আরও প্রশ্ন উঠছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের প্রতারণার ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট টেলিকম সংস্থার উচিত দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*