গোপাল সিং, খোয়াই, ০৯ এপ্রিল || আসন্ন টিটিএএডিসি (TTAADC) নির্বাচনকে কেন্দ্র করে ৯-হালাহালি-আশারামবাড়ী নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিপ্রামথা পার্টির বরিষ্ঠ নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। বৃহস্পতিবার তিনি ধলাই জেলার পুলিশ সুপার (SP) দেশাই রুসিকেষ জয়সিংয়ের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
আজ ব্যক্তিগত সামাজিক মাধ্যমে নিজেই পোস্ট করে তিনি বিষয়টি জনসমক্ষে তুলে ধরেছেন। রঞ্জিত দেববর্মা জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ে তিনি ইতিমধ্যেই রাজ্যের পুলিশ মহাপরিচালক (DGP)-র সাথেও আলোচনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, পুলিশ সুপার দেশাই রুসিকেষ জয়সিংয়ের নেতৃত্বে ধলাই পুলিশ প্রশাসন ৯-হালাহালি-আশারামবাড়ী এলাকায় শান্তি ও সংহতি বজায় রাখতে সম্পূর্ণ নিরপেক্ষ এবং কঠোর ভূমিকা পালন করবে।
