আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মে || ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনে চতুর্থ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ব্যবধানে ১৮,২৯০ ভোটে জয়ী হয়েছেন। শুরু থেকেই ভোট গণনায় এগিয়ে থাকা বিজেপি প্রার্থী শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জয় নিশ্চিত করেন।
এই জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ধর্মনগরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ধর্মনগরের জনগণ যে আস্থা ও সমর্থন বিজেপির উপর রেখেছেন, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ।
মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, এই বিপুল জনসমর্থন সরকারকে আরও দায়বদ্ধ করে তুলেছে এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রেরণা জোগাবে। তিনি আশ্বাস দেন, ধর্মনগরের সার্বিক উন্নয়ন, শান্তি ও অগ্রগতিকে সামনে রেখে সরকার নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।
সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের এই যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
