আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || কৈলাশহর মহকুমার লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের নয়াপতন এলাকায় বুধবার সকালে একটি টুকটুক ও একটি আল্টো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের শব্দে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।
