দশম বর্ষে জে.বি স্কুল অব্ ফাইন আর্টসের ‘শারদ সুন্দর ও শারদ সুন্দরী’, সেরার শিরোপা পেলেন সার্থক ও অনন্যা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || জে.বি স্কুল অব্ ফাইন আর্টসের উদ্যোগে আয়োজিত ‘শারদ সুন্দর ও শারদ সুন্দরী’ প্রতিযোগিতা এ বছর দশম বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে গত ১ নভেম্বর নাগেরজলাস্থিত হোটেল আওয়েস্তা (Awesta)-তে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রাথমিক ও চূড়ান্ত পর্যায়ের বাছাই পর্বের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিযোগী ও প্রতিযোগিনীরা মূল পর্বে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হিমান্দ্রি সাহা, সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, জলজ স্বাস্থ্য ও পরিবেশ বিভাগ, মৎস্যবিজ্ঞান মহাবিদ্যালয় এবং বিশিষ্ট অভিনেত্রী, উদ্যোক্তা ও প্রযোজক অম্বিকা চক্রবর্তী।
বিচারকদের চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে ২০২৬ সালের ‘শারদ সুন্দর’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন সার্থক দত্ত। দ্বিতীয় স্থানে এবেল দেববর্মা, তৃতীয় স্থানে আরিয়ান সাহা, চতুর্থ স্থানে সর্বজিৎ দত্ত এবং পঞ্চম স্থানে জয়দীপ দেবনাথ নির্বাচিত হন।
অন্যদিকে, ‘শারদ সুন্দরী’ বিভাগে প্রথম স্থান অর্জন করেন অনন্যা বিশ্বাস। দ্বিতীয় স্থান পান কৃতিকা দেববর্মা, তৃতীয় স্থানে মৃদুচ্ছন্দা দে, চতুর্থ স্থানে পৌনমি দেববর্মা এবং পঞ্চম স্থানে প্রচেতা মজুমদার।
বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় নগদ পুরস্কারসহ মোমেন্টো, ক্রাউন ও স্যাশ। প্রথম স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীরা পান ৫ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারীদের দেওয়া হয় আড়াই হাজার টাকা। পাশাপাশি চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারীদের প্রত্যেককে দেড় হাজার টাকা করে নগদ পুরস্কার প্রদান করা হয়।
দশম বর্ষে পদার্পণের মধ্য দিয়ে জে.বি স্কুল অব্ ফাইন আর্টসের এই আয়োজনের একটি বিশেষ মাইলফলক পূর্ণ হলো। প্রতিযোগিতাকে কেন্দ্র করে অংশগ্রহণকারী ও আয়োজকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*