চালবোঝাই এফসিআই গাড়ির ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল মারুতি অল্টো

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || রাজধানী আগরতলার এডি নগর ড্রপ গেট এলাকায় চালবোঝাই এফসিআই গাড়ির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো একটি মারুতি অল্টো গাড়ি। সোমবারের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয় যানজট।
স্থানীয় সূত্রে জানা যায়, TR-01-AR-1724 নম্বরের একটি চালবোঝাই এফসিআই গাড়ি এডি নগর ড্রপ গেট এলাকা দিয়ে যাওয়ার সময় একটি টার্নিং নিতে গিয়ে TR-01-Y-0469 নম্বরের মারুতি অল্টো গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। অভিযোগ, এফসিআই গাড়িটিতে অতিরিক্ত পরিমাণে চাল বোঝাই করা ছিল। ধাক্কার তীব্রতায় অল্টো গাড়িটির বিভিন্ন অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হঠাৎ এই দুর্ঘটনায় আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়িটি রাস্তার উপর থাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে এডি নগর ড্রপ গেট এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং পথচারীসহ অন্যান্য যানবাহনের চালকদের সমস্যার মুখে পড়তে হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে শহরের ব্যস্ত রাস্তায় অতিরিক্ত বোঝাই পণ্যবাহী গাড়ির চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যস্ত এলাকায় এ ধরনের দুর্ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়ির ওজন নিয়ন্ত্রণ এবং যান চলাচলে আরও সতর্কতা অবলম্বনের দাবি উঠছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*