জাতীয় ভোটার দিবস পালিত

গোপাল সিং, খোয়াই, ২৬ জানুয়ারী ৷৷ সারা দেশের তথা রাজ্যের সাথে খোয়াইতেও পালিত হল ৭ম জাতীয় ভোটার দিবস। ১৯৫০ সালের ২৫শে জানুয়ারী ভারতের নির্বাচন কমিশনের যাত্রা শুরুর দিনটিকেই ২০১১ সাল থেকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হচ্ছে। এই দিনটিতে প্রতিটি পোলিং স্টেশনে ভোটার তালিকায় নতুন নিবন্ধিকৃত ভোটারদের হাতে ভোটার সচিত্র পরিচয় পত্র তুলে দেওয়া হয়। এই দিনে নতুন ভোটার সহ সকলেই ভারতের সুমহান গনতন্ত্রের আবেদনকে সম্মান জানিয়ে ভোট দানের মত পবিত্র কর্তব্য পালনের শপথ নেন। এবছর খোয়াই জেলা এবং মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে এক গুচ্ছ কর্মসূচী হাতে নেওয়া হয়। ২৫শে জানুয়ারী বুধবার সকালে খোয়াই ডাকবাংলো থেকে হয় বাইক র্যা লী, ট্যাবলো প্রদর্শন। মুল অনুষ্ঠানটি হয় নবনির্মিত খোয়াই টাউন হলে। সেখানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন খোয়াইয়ের অতিরিক্ত জেলা শাসক হীরেন্দ্র দেববর্মা ও এসপি জয়ন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রসূন দে সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। নতুন নিবন্ধিকৃত ভোটারদের হাতে ভোটার সচিত্র পরিচয় পত্র তুলে দেওয়া হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*