ত্রিপুরা হবে বিজেপির ওয়াটারলু, মেলারমাঠে সাংবাদিক সন্মেলনে ইয়েচুরি

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে ৷৷ ত্রিপুরাই হবে বিজেপির ওয়াটারলু। নেপোলিয়নের বিজয়রথ যেমন ওয়াটারলুতে থমকে গিয়েছিল, তেমনই নরেন্দ্র মোদিরও একই হাল হবে রাজ্যে। রোববার সন্ধ্যায় মেলারমাঠস্থিত সি পি আই (এম) রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এমনটাই দাবি করলেন সি পি আই (এম)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। উল্লেখ্য, সি পি আই (এম)-র দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে আগরতলায় এসেছিলেন সি পি আই (এম)-র দুই শীর্ষনেতা প্রকাশ কারাত ও সীতারাম ইয়েচুরি। রবিবার দলের সাংগঠনিক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, বিজেপি যদি নির্বাচনটাকে যুদ্ধ বলে মনে করে, তবে সি পি আই (এম) ৬০টি আসনেই যুদ্ধ করবে। আর সেই যুদ্ধে বিজেপি পরাস্ত হবেই বলে আত্মবিশ্বাসী তিনি। সীতারামের অভিযোগ, বামপন্থীদের দুর্বল করার জন্য বিজেপি সব রকমের ষড়যন্ত্রে লিপ্ত। দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। বিজেপির আমলে বছরে ১২ হাজার কৃষক আত্মহত্যা করছেন। শ্রী ইয়েচুরির মতে, ‘আচ্ছে দিন’-এর বদলে দেশ আরও পিছিয়ে পড়ছে। মানুষের সাংবিধানিক রক্ষাকবচও লুপ্ত হতে বসেছে। এ অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পক্ষের ধর্মনিরপেক্ষ প্রার্থী জরুরি। দাবি করেন বিরোধী দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার চেষ্টা চলছে। সেই মঞ্চে তৃণমূল এলেও তাঁর আপত্তি নেই বলে জানান সীতারাম।
LIVE : Press Meet of Shri Sitaram Yechury, CPI(M) General Secretary and Member of Parliament at CPI(M) State Committee Office, Agartala. Click Here…
https://www.facebook.com/NewsUpdateOfTripura/videos/811495972336221/
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*