আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের এবং উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস, উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় বুধবার। এদিন সকাল ৯টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের এবং উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস, উচ্চমাধ্যমিক মাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব। উল্লেখ্য, গত ২০ মে বিজ্ঞান বিভাগের ফল প্রকাশিত হয়েছিল। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৭৭.৩১ শতাংশ। ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৭৫.১১ শতাংশ। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা বসেছিল ২১ হাজার ১৪৩ জন ছাত্রছাত্রী। পাস করেছে ১৬ হাজার ৩৪৫ জন। ছাত্রদের পাশের হার ৭৬.৩৬ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৭৮.৩৪ শতাংশ।এবছর উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল ৩,৩৭৭ জন পরীক্ষার্থী। পাশ করেছে ২,৮২৯ জন পরীক্ষার্থী। পাশের হার ৮৩.৭৭ শতাংশ। কলা বিভাগের পরীক্ষায় বসেছিল ১৬,৯৫৮ জন পরীক্ষার্থী। পাশ করেছে ১২,৯২৪ জন পরীক্ষার্থী। পাশের হার ৭৬.২১ শতাংশ। বাণিজ্য বিভাগের পরীক্ষায় বসেছিল ৮০৮ জন পরীক্ষার্থী। পাশ করেছে ৫৯২ জন পরীক্ষার্থী। পাশের হার ৭৩.২৭ শতাংশ। নিয়মিত, অনিয়মিত, এক্সটারন্যাল, কম্পার্টমেন্টাল ইত্যাদি সব মিলিয়ে এই পরীক্ষায় বসেছিল ২৬,৫০৮ জন পরীক্ষার্থী। পাশ করেছে ১৮, ৬৩৩ জন পরীক্ষার্থী।
ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার বিদ্যালয়গুলি থেকে পরীক্ষায় বসেছিল ২,৭৩৫ জন পরীক্ষার্থী। পাশ করেছে ১,৭৫৭ জন পরীক্ষার্থী। পাশের হার ৬৪.২৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫৮.৪৭ শতাংশ।
জেলাগুলির মধ্যে পাশের হারে প্রথম হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা। পাশের হার ৭৫.৩২ শতাংশ। দ্বিতীয় স্থানে উত্তর ত্রিপুরা জেলা, পাশের হার ৭৪.৭৮ শতাংশ। তৃতীয় স্থানে ঊনকোটি জেলা, পাশের হার ৭৩.১৭ শতাংশ। চতুর্থ স্থানে সিপাহীজলা জেলা, পাশের হার ৭১.৪৭ শতাংশ। পঞ্চম স্থানে পশ্চিম ত্রিপুরা জেলা, পাশের হার ৭০.১৭ শতাংশ। ষষ্ঠ স্থানে গোমতী জেলা, পাশের হার ৬৮.৫০ শতাংশ। সপ্তম স্থানে খোয়াই জেলা, পাশের হার ৬৫.৫৮ শতাংশ। অষ্টম স্থানে ধলাই জেলা, পাশের হার ৬১.৪৩ শতাংশ।
