গোপাল সিং, খোয়াই, ২৮ এপ্রিল ৷৷ শনিবার হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে খোয়াই শহরের স্বপনপুরী প্রেক্ষাগৃহে একদিনের খোয়াই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সম্পাদক আশীষ দাস, প্রবক্তা মনোময় দেবপাত্র ও খোয়াই জেলা সংযোজক অভিজিৎ দত্ত ভৌমিক উপস্থিত ছিলেন। এই সম্মেলনের মধ্য দিয়ে নূতন খোয়াই মহকুমা কমিটির গঠিত হয়। প্রবক্তা মনোময় দেবপাত্র মিডিয়াকে বললেন, ‘হিন্দু জাগরণ মঞ্চের উপর একটা অপবাদ দেওয়া হয় যে সাম্প্রদায়িক সংঘ। কিন্তু যে সত্যকে আশ্রয় করে চলে তাকে যেমন আমরা সত্যবাদী বলি তেমনি হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু সমাজের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলে এটাই হিন্দু জাগরণ মঞ্চের কাজ। তার মানে এই নয় যে হিন্দু জাগরণ মঞ্চ অন্য সমাজের ক্ষতির জন্য কাজ করে। তাই সাম্প্রদায়িক অপবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। হিন্দু জাগরণ মঞ্চের এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে হিন্দু সমাজের মঙ্গল, সুরক্ষা এবং উন্নয়ন।হিন্দু জাগরণ মঞ্চের সম্মেলন অনুষ্ঠিত
গোপাল সিং, খোয়াই, ২৮ এপ্রিল ৷৷ শনিবার হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে খোয়াই শহরের স্বপনপুরী প্রেক্ষাগৃহে একদিনের খোয়াই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সম্পাদক আশীষ দাস, প্রবক্তা মনোময় দেবপাত্র ও খোয়াই জেলা সংযোজক অভিজিৎ দত্ত ভৌমিক উপস্থিত ছিলেন। এই সম্মেলনের মধ্য দিয়ে নূতন খোয়াই মহকুমা কমিটির গঠিত হয়। প্রবক্তা মনোময় দেবপাত্র মিডিয়াকে বললেন, ‘হিন্দু জাগরণ মঞ্চের উপর একটা অপবাদ দেওয়া হয় যে সাম্প্রদায়িক সংঘ। কিন্তু যে সত্যকে আশ্রয় করে চলে তাকে যেমন আমরা সত্যবাদী বলি তেমনি হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু সমাজের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলে এটাই হিন্দু জাগরণ মঞ্চের কাজ। তার মানে এই নয় যে হিন্দু জাগরণ মঞ্চ অন্য সমাজের ক্ষতির জন্য কাজ করে। তাই সাম্প্রদায়িক অপবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। হিন্দু জাগরণ মঞ্চের এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে হিন্দু সমাজের মঙ্গল, সুরক্ষা এবং উন্নয়ন।