সি আই ডি তদন্তের নির্দেশ, ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা লাহাড়ীর পরিবারকে

dycmআপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে ৷৷ লাহাড়ী দেববর্মার বাড়িতে গেলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং জনজাতি কল্যাণ মন্ত্রী এন সি দেববর্মা। মঙ্গলবার সেখানে মৃতার মা দীপালী দেববর্মার সঙ্গে দেখা করেন তারা। সেখান থেকে এসে তারা ত্রিপুরা পুলিশের ডিজি’র সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। পরে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং জনজাতি কল্যাণ মন্ত্রী এন সি দেববর্মা। সেখানে উপমুখ্যমন্ত্রী জানান, লাহাড়ী দেববর্মার পরিবারকে ত্রিপুরা সরকারের তরফ থেকে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার তদন্ত সি আই ডি-কে দিয়ে করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে আগরতলার বিগবাজার শপিংমলে বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে যায় কৃতি ছাত্রী লাহাড়ী দেববর্মা। সেখানে বিগ বাজারের কর্মীরা লাহাড়ীর ওপর চুরির অপবাদ দিয়ে মানসিক লাঞ্ছনা করেন। এ খবর তার স্কুলে পৌঁছলে স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বহিষ্কার করে, এমনকি তার মাকে স্কুলে ডেকে এনে অপমান করে বলে অভিযোগ পাওয়া যায়। এই অপমান সহ্য করতে না পেরে পরের দিন ২৫ মে সে আত্মহত্যা করে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*