রাজধানীর তিনটি বিদ্যালয় পরিদর্শনে শিক্ষামন্ত্রী

emআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ৷৷ শনিবার ফের বেশকিছু বিদ্যালয় পরিদর্শন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন আগরতলার তিনটি স্কুলের প্রাইমারি সেকশন পরিদর্শন করেন তিনি। এদিন যে তিনটি স্কুলে তিনি পরিদর্শন করেন তার মধ্যে দুটি স্কুলেই ছাত্রছাত্রীদের উপস্থিতির হার একেবারেই কম। সেই সাথে শিক্ষক-শিক্ষিকাদেরও একাংশের ভূমিকায় অসন্তুষ্ট হন শিক্ষামন্ত্রী। তিনি সাংবাদিকদের বলেন, প্রাইমারিস্তরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল আশাব্যাঞ্জক নয়। প্রাইমারিস্তরে শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য গুরুত্ব দিয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজ্য সরকার বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*