আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর ৷৷ ভারতে ক্রমবর্ধমান পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও ভারত বনধ পালন করলো কংগ্রেস। সোমবার সকাল থেকে ১২ ঘন্টার ভারত বনধ পালন করলো কংগ্রেস। এদিন সকালে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা যায় কংগ্রেস দলের নেতাকর্মীদের। বনধের সমর্থনে রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান নেতা কর্মীরা। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে নেতাকর্মীরা মহাকরণের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। রাজ্যের কৈলাসহরে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। বনধকে ঘিরে রাজ্যের বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে কর্মনাশা ভারত বনধ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর ৷৷ ভারতে ক্রমবর্ধমান পেট্রোল ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও ভারত বনধ পালন করলো কংগ্রেস। সোমবার সকাল থেকে ১২ ঘন্টার ভারত বনধ পালন করলো কংগ্রেস। এদিন সকালে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা যায় কংগ্রেস দলের নেতাকর্মীদের। বনধের সমর্থনে রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান নেতা কর্মীরা। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে নেতাকর্মীরা মহাকরণের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। রাজ্যের কৈলাসহরে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। বনধকে ঘিরে রাজ্যের বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।