
আপডেট প্রতিনিধি, খোয়াই, ১২ সেপ্টেম্বর ৷৷ শরিক সংঘর্ষে স্তব্ধ খোয়াই- কমলপুর সড়ক। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত উপ-নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে বিজেপি ও আই পি এফ টি এর সংঘাত এর ফলে বুধবার সকাল দশটা পর্যন্ত খোয়াই কমলপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ। খোয়াইয়ে আটকে পড়া কয়েশ যাত্রীর দুর্ভোগ চরমে। শরিক দন্দে আই পি এফ টি সড়ক অবরোধ করে কমলপুরের শ্রীরামপুরে। একে কেন্দ্র করে মঙ্গলবার রাতে শ্রীরামপুরে খন্ডযুদ্ধ হয় পুলিশ বনাম আই পি এফ টি’র মধ্যে। পরিস্তিতি যথেষ্ট উদ্বেগজনক। এই অবস্থায় আগরতলা খেকে কমলপুর, কৈলাশহর, ধর্মনাগর সহ দুরপাল্লার বহু যানবাহন মঙ্গলবার বিকেল থেকে খোয়াইয়ে আটকে পড়েছে। মঙ্গলবার রাতে সিঙ্গিছড়ার একটি কমিউনিটি হল এবং একটি ক্লাবে যাত্রীদের রাত্রি কাটানোর ব্যাবস্থা করে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। রাতে জল ও খিচুরি খাওয়ার উদ্যোগ নিয়েছিল স্থানীয় বিজেপি এবং ক্লাব সদস্যরা। কিন্তু বুধবার বেলা দশটা পর্যন্ত খোয়াই কমলপুর সড়কে যানবাহন চলাচলে প্রশাসনিক সবুজ সংকেত আসেনি। ফলে মঙ্গলবার থেকে খোয়াইয়ের সিঙ্গিছড়ায় ঠাই দাড়িয়ে শতাধীক ছোট বড় যাত্রীবাহি যানবাহন। আর এই সমস্যায় যাত্রী সাধারনের দুর্ভুগ চরমে উঠেছে।
