আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ৷৷ মর্মান্তিক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক শ্রমিকের। খোদ রাজধানীর নেতাজী চৌমুহনী সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। বুধবার দুপুরে এই বেদনাদায়ক ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা যায়, নেতাজী চৌমুহনী সংলগ্ন এলাকায় ভানু টিম্বারে নির্মীয়মাণ বহুতল বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুতের এসটি লাইনে জড়িয়ে মাটি থেকে অনেকটা উচ্চতায় বাঁশের স্ট্রাকচারের মধ্যে আটকে ঝলসে যায় সেই কর্মরত শ্রমিক। সেই মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষ করলো পথ চলতি কয়েক শত মানুষ। ঘটনার খবর পেয়ে অগ্নী নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসেন। আসেন পুলিশ প্রশাসনও। অগ্নিদগ্ধ যুবককে উদ্ধার করতে বিদ্যুতের লাইন কাট করে দিতে হয় সংশ্লিষ্ট দপ্তরকে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ ব্যক্তির মাথা পুড়ে ছাই হয়ে যায় এবং পা সহ অন্যান্য অঙ্গ শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে যায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ গেল এক শ্রমিকের
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর ৷৷ মর্মান্তিক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক শ্রমিকের। খোদ রাজধানীর নেতাজী চৌমুহনী সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। বুধবার দুপুরে এই বেদনাদায়ক ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা যায়, নেতাজী চৌমুহনী সংলগ্ন এলাকায় ভানু টিম্বারে নির্মীয়মাণ বহুতল বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুতের এসটি লাইনে জড়িয়ে মাটি থেকে অনেকটা উচ্চতায় বাঁশের স্ট্রাকচারের মধ্যে আটকে ঝলসে যায় সেই কর্মরত শ্রমিক। সেই মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষ করলো পথ চলতি কয়েক শত মানুষ। ঘটনার খবর পেয়ে অগ্নী নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসেন। আসেন পুলিশ প্রশাসনও। অগ্নিদগ্ধ যুবককে উদ্ধার করতে বিদ্যুতের লাইন কাট করে দিতে হয় সংশ্লিষ্ট দপ্তরকে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ ব্যক্তির মাথা পুড়ে ছাই হয়ে যায় এবং পা সহ অন্যান্য অঙ্গ শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে যায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।