বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ এপ্রিল ৷৷ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রাজ্যে শেষ হল দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন। মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত ৩৮-জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রেও ছিল লোকসভা নির্বাচন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪৫,৩৪৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২৩,১৭৩ জন ও মহিলা ভোটার ২২, ১৭৪ জন। এই কেন্দ্রে মোট পোলিং স্টেশন ছিল ৬০টি। মঙ্গলবার (২৩শে এপ্রিল) সকাল ৭টা থেকেই শুরু হয় ভোটগ্রহন পক্রিয়া। সকাল থেকে উৎসবের মেজাজে সকলে ভোটদানে অংশ গ্রহন করেছেন। ভোট গ্রহন পক্রিয়ার শুরুতে ১৮, ৪৬, ৪৭ ও ২৯নং পোলিং স্টেশনে ই ভি এম বিভ্রাট দেখা দেয় বলে অভিযোগ। যার ফলে এই কেন্দ্রগুলিতে ভোট গ্রহন পক্রিয়া শুরু হতে বিলম্ব হয়েছে।অপরদিকে এদিন সকালে ৩৮-জোলাইবাড়ীর ৫৯নং বুথে সকাল ৭টা ৩৫ মিনিট নাগাদ নিজ কেন্দ্রে ভোটদান করলেন এই বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক যশবির ত্রিপুরা। তিনি ভোটদান শেষে সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে জানান, উনার ঘর সংলগ্ন ৪টি পোলিং স্টেশনে শান্তিপূর্ন ভাবে ভোটগ্রহন পক্রিয়া চলছে। এছারা সমস্ত জোলাইবাড়ী কেন্দ্রে সঠিক ভাবে ভোটদান করতে পারছেনা বাম সমর্থীত কর্মীরা। এমনটাই অভিযোগ করলেন বাম বিধায়ক যশবীর ত্রিপুরা।
অন্যদিকে আই পি এফ টি সমর্থীত কর্মীদের অভিযোগ ঐ কেন্দ্রের ৪১ ও ৪২নং বুথে বিজেপি সমর্থীত কর্মীরা আই পি এফ টি কর্মীদের ভোটদানে বাধা দিচ্ছেন। বিজেপি’র বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ৩৮-জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি তাপস দত্ত ও বিকাশ বৈদ্য জানান, উনাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ন মিথ্যা। উনারা জানান, পুলিশের ব্যবহারে উনারা মর্মাহত। পুলিশ বিরোধি দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ শাসক দলের। উনারা সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করে জানান, শান্তির বাজারের এস ডি পি ও নির্দেশ দেবের নেতৃত্বে সমগ্র জোলাইবাড়ী এলাকায় এক সন্ত্রাসের বাতাবরন সৃষ্টি করা হয়েছে। যার ফলে লোকজন আতঙ্কিত হয়ে উৎসবের মেজাজে ভোটপ্রদান করতে পারছেনা। পুলিশের কারনে ভোটগ্রহন পক্রিয়া নিরানন্দের রূপ ধারন করেছে বলে শাসকদলের অভিযোগ।
শাসক দলের অভিযোগ সম্পর্কে এস ডি পি ও নির্দেশ দেব জানান, শাসকদলের লোকজন পুলিশকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। পুলিশ কারোর পক্ষ হয়ে কাজ করছে না, পুলিশ জনগনের হয়ে কাজ করছে। সমগ্র এলাকায় ১৪৪ ধারা চলার কারনে উনাদের বাধ্যহয়ে কোনো জায়গায় লোকজনের ভির দেখলে বুঝিয়ে নিজ নিজ ঘরে পাঠিয়ে দিচ্ছেন। যদি কেউ এস ডি পি ও কথা না শুনেন তাদেরকে কিছুটা ধমক দেওয়া হয়েছে বলে জানান এস ডি পি ও নির্দেশ দেব। এই বিক্ষিপ্ত অভিযোগ ছারা শান্তিপূর্ন ভাবে ভোটগ্রহন পক্রিয়া চলছে। মহকুমা শাসকের কার্যালয় থেকে জানা যায়, বিকেল ৩টা পর্যন্ত ৩৮-জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে মোট ভোট পরেছে ৭৪.২৯ শতাংশ।
