একনজরে ত্রিপুরা বিধানসভার ২০২০-২১ অর্থবছরের বাজেটের টুকিটাকি

ETiIZmpU0AAveFHআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷। শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা বিধানসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। চলবে আগামী ২৬শে মার্চ পর্যন্ত। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা ২০২০-২১ অর্থবছরের ১৯,৩৮০.১৯ কোটি টাকা বাজেট পেশ করেন। মোট ব্যয়ের পরিমাণ প্রায় ১৯,৮৯১.৬০ কোটি টাকা ধরা হয়েছে। বাজেটে ঘাটতি থাকবে ৫১১.৪১ কোটি টাকা। তবে এবারের বাজেট হল কর মুক্ত বাজেট।
একনজরে দেখে নেওয়া যাক, কি থাকছে ২০২০-২১ অর্থবছরের বাজেটে?
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রীদের বিনামূল্যে সেনিটারী নেপকিন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর জন্য ৪.১০ কোটি টাকা ব্যয় করা হবে।
বহি রাজ্য ত্রিপুরায় আনারস ও কমলার ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে রেলপথের পরিবহনের সুবিধার্থে কাঞ্চনজঙ্ঘা ও ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস এর একটি করে শীতাতপ নিয়ন্ত্রিত বগি রাখার প্রস্তাব করা হয়েছে। যা দিল্লী ও কলকাতার উদ্দেশ্যে সপ্তাহে একদিন যাতায়াত করবে।
মুখ্যমন্ত্রী গ্রামীণ স্বাস্থ্যবিধান অভিযানে প্রতিটি গ্রামীণ বাজারে ডাস্টবিন মজুত রাখার জন্য ও এন জি সি’র সিএসআর ফান্ড ও মুখ্যমন্ত্রীর বেতন থেকে অর্থরাশি ব্যয় করা হবে।
মুখ্যমন্ত্রী মাত্রুপুষ্টি উপহার প্রকল্পের আওতায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মায়েদের ৪ বার স্বাস্থ্য পরীক্ষার সময় প্রতিবার একটি করে পোষণ কিট প্রদান করা হবে। যার মধ্যে থাকবে বিভিন্ন পৌষ্টিক ফল ও আহার।
ত্রিপুরা স্টেট প্লেনিং বোর্ডের আমূল পরিবর্তন করে তার নতুন নামকরণ করা হবে ‘ইনোভেশন এন্ড ট্রানসফর্মেশন আয়োগ অব ত্রিপুরা’।
২১শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবসে বিভিন্ন সম্মাননার ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনায় থাকছে –
১। ত্রিপুরা বিভূষণ সন্মান।
২। ত্রিপুরা ভূষণ সন্মান।
৩। শচিন দেববর্মণ স্মৃতি সন্মান। (চিত্রকলা ও সংগীতে)
৪। মহারাণী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি সন্মান। (প্রতিষ্ঠিত নারী)
৫। বিজ্ঞান ও পরিবেশ ক্ষেত্রে সন্মান।
বহিরাজ্য ত্রিপুরায় আনারস ও কমলার ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে রেলপথের পরিবহনের সুবিধার্থে কাঞ্চনজঙ্ঘা ও ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস’র একটি করে শীতাতপ নিয়ন্ত্রিত বগি রাখার প্রস্তাব করা হয়েছে। যা দিল্লী ও কলকাতার উদ্দেশ্যে সপ্তাহে একদিন যাতায়াত করবে।
ব্যক্তিগত জায়গায় গাছের চারা রোপনের মাধ্যমে গাছের সংখ্যা বৃদ্ধি করতে ও পরিবেশের বৈচিত্র রক্ষা করতে পাশাপাশি জমির মালিকের রোজগারের সংস্থান করতে রাজ্য সরকার প্রতি চারা ভর্তুকিমূল্যে ১ টাকা করে প্রদান করবে।
২০২০-২১ সালের মধ্যে শহরাঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কর্মসূচি সম্পন্ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ত্রিপুরা সড়ক সুরক্ষা মিশন কর্মসূচী হাতে নিয়েছে। যার লক্ষ্য দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা, প্রাণহানির সংখ্যা কমানো। এই কাজে অন্যান্য দপ্তর ও এজেন্সির সঙ্গে করা হবে সমন্বয় সাধন।
কেন্দ্র সরকারের ‘এক জেলা-এক পণ্য’ -এর আদলে রাজ্য সরকারও পদক্ষেপ নিচ্ছে।
মৃতক সম্মান যোজনার মাধ্যমে আগরতলা, ধর্মনগর এবং উদয়পুরে মৃতদেহ সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লি নির্মান করা হবে।
শিশুদের অপুষ্টি গত সমস্যা মোকাবিলায় ২০২০-২১ অর্থবছরে বিশেষ কৌশল গ্রহণ করেছে রাজ্য সরকার। যার মধ্যে থাকছে বিদ্যালয়ের প্রাতরাশের খাদ্য তালিকায় অতিরিক্ত ডিম প্রদান, অতি অপুষ্টিগ্রস্ত শিশুদের জন্য সপ্তাহে ডিম, গরুর ডিম প্রদান ও বিনামূল্যে রেশন প্রদান।
কামধেনু প্রকল্পে দ্বিতীয় ধাপের আওতায় ২০২০-২১ বছরের মধ্যে সেক্স সর্টেড প্রযুক্তির মাধ্যমে অধিক সংখ্যক গাভী জন্ম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ই-টেন্ডারেরর মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে।
রাজ্যের শাসন ব্যবস্থার মানোন্নয়নে ও ত্রিপুরা রাজ্যের পুনর্গঠনে সুপারি খোলা হবে সেন্টার ফর গুড গভার্নেন্স।
২০২০-২১ অর্থবর্ষে ত্রিপুরা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফান্ড বোর্ডকে ৫ কোটি টাকা বরাদ্দ করা হবে। যার ফলে বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন ও এর জন্য আর্থিক বরাদ্দের পথ সুগম হবে।
মুখ্যমন্ত্রী সুনিশ্চিত কর্মসূচির মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে ৫৬ হাজার হেক্টর অতিরিক্ত কৃষি জমিকে সেঁচের আওতায় আনার লক্ষ্যে স্টেট ইরিগেশন কাউন্সিলকে পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করা হয়েছে।
রাজ্য সরকার কৃষকদের কথা মাথায় রেখে নতুন প্রকল্প হিসেবে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা শুরু করার প্রস্তাব উত্থাপন করেছে।
রাজ্য সরকার রাজ্য বাজেট থেকে প্রতিবছর ৭০ লক্ষ টাকা খরচ করে ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানকে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে সম্প্রসারিত করে নিয়ে যাওয়া হবে রাজ্যের প্রত্যেকটি জেলায়।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*