শুরু হলো বাজেট অধিবেশন, ২০২০-২১ অর্থবছরের বাজেট ১৯,৩৮০.১৯ কোটি টাকা

ETiIaHgUUAcIJ-Rআপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷। শুরু হলো ত্রিপুরা বিধানসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। শুক্রবার ত্রিপুরা বিধানসভায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাজ্যে বাজেট অধিবেশনের সূচনা হয়। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করেন। এই অধিবেশন চলবে আগামী ২৬শে মার্চ পর্যন্ত।
২০২০-২১ অর্থবছরের ১৯,৩৮০.১৯ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এবং মোট ব্যয়ের পরিমাণ প্রায় ১৯,৮৯১.৬০ কোটি টাকা ধরা হয়েছে। বাজেটে ঘাটতি থাকবে ৫১১.৪১ কোটি টাকা। তবে তপসিলি জাতি এবং তপসিলি উপজাতি অংশের মানুষের জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
২০২০-২১ অর্থবছরের বাজেটে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযান, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, মুখ্যমন্ত্রী নিশ্চিত কর্মসূচি, প্রকল্প তৈরি তহবিল, মুখ্যমন্ত্রী মডেল গ্রাম, কামধেনু প্রকল্প-২, মুখ্যমন্ত্রী পোষণ অভিযান, অপুষ্টিতে ভোগা শিশুদের পরিবারের জন্য বিশেষ রেশন কার্ড, ত্রিপুরা স্টেট আওয়ার্ডস স্কিম ইত্যাদি কিছু প্রকল্প নেওয়া হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*