এলাকাবাসী সহযোগিতায় নেশা বিরোধী অভিযানে ব্যপক সাফল্য পুলিশের

IMG-20200321-WA0044গোপাল সিং, খোয়াই, ২১ মার্চ ৷। এলাকাবাসী সহযোগিতায় নেশা বিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণ নেশা সমগ্রি আটক করেছে পুলিশ। ঘটনা খোয়াই থানার অন্তর্গত মহাদেবটিলায়। জানা যায়, শনিবার সকালে মহাদেবটিলা এলাকার বাসিন্দা কৃষ্ণ দাসের বাড়িতে নেশা সামগ্রি কেনার জন্য লোকজনের ভীর দেখতে পেয়ে এলাকাবাসী কৃষ্ণ দাসের বাড়িটি ঘেরাও করে রেখে খোয়াই থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে কৃষ্ণ দাসের বাড়ি তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা, ৩৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। পাশাপাশি কৃষ্ণ দাসকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। উদ্বার কৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা বলে জানা যায়। কৃষ্ণ দাসের বিরদ্ধে খোয়াই থানায় এন ডি পি এস অ্যাক্টে মামলা হাতে নিয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*