বন্য হাতির আক্রমণে মৃত্যু এক ব্যক্তির

vlcsnap-error810সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ মার্চ ৷। বন্য হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা শনিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন বড়লুঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম গণেশ বিশ্বাস (৬০)। তিনি পেশায় কাঠের ব্যবসায়ী। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকাই। জানা যায়, শনিবার সকালে গণেশ বিশ্বাস সহ কিছু ব্যক্তি মুঙ্গিয়াকামীর বড়লুঙ্গার জঙ্গলে যায় অবৈধ ভাবে কাঠ সংগ্রহ করতে। জঙ্গলে প্রবেশের পর গণেশ বিশ্বাস সহ অন্যরা বন্য দাঁতাল হাতির আক্রমণের মুখে পড়ে। বাকীরা পালিয়ে বাঁচলেও গণেশ বিশ্বাসকে বাগে পেয়ে আক্রমণ করে বন্য দাঁতাল হাতি। জানা যায়, অর্ধ মৃত অবস্থায় তাকে জঙ্গলে ফেলে রেখে যায় হাতির দল। পরে শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় গণেশ বিশ্বাসকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*