আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ || এপ্রিল রাজ্যে প্রথম করোনা আক্রান্ত মহিলার সংস্পর্শে থাকা ১৭ জনের যে নমুনা পরীক্ষা করা হয়েছিল, তা নেগেটিভ এসেছে। জানা যায়, নিশ্চিত হওয়ার জন্য তাদের দু’বার করে নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়। নিসন্দেহেই এটা রাজ্যবাসীর জন্য বড় একটা স্বস্তির খবর। ফলে গুজবে কান না দিয়ে আতংকিত না হওয়ার আহবান জানান রাজ্য সরকারের।
