আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ এপ্রিল ৷। ফের সোশ্যাল মিডিয়াতে ভূয়া তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। ধৃত যুবকের নাম আকবর হোসেন (২৬)। জিরানিয়া মহকুমা শাসকের অভিযোগ মূলে বুধবার রাণীবাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাণীবাজার থানার পুলিশ জানান, ঐ যুবক তার ফেসবুক একাউন্টে রাণীবাজার এলাকায় আরেকজন করোনা আক্রান্তের ভূয়া তথ্য ছড়ায়। যদিও রাজ্যে একজন মহিলা আক্রান্তের পর দ্বিতীয় কোনো আক্রান্তের খবর নেই। এই ধরনের গুজব ছড়ানোর অপরাধে এদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা যায়, বৃহস্পতিবার ধৃত যুবককে আদালতে হাজির করবে পুলিশ।ফের সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অপরাধে গ্রেপ্তার এক যুবক
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ এপ্রিল ৷। ফের সোশ্যাল মিডিয়াতে ভূয়া তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। ধৃত যুবকের নাম আকবর হোসেন (২৬)। জিরানিয়া মহকুমা শাসকের অভিযোগ মূলে বুধবার রাণীবাজার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাণীবাজার থানার পুলিশ জানান, ঐ যুবক তার ফেসবুক একাউন্টে রাণীবাজার এলাকায় আরেকজন করোনা আক্রান্তের ভূয়া তথ্য ছড়ায়। যদিও রাজ্যে একজন মহিলা আক্রান্তের পর দ্বিতীয় কোনো আক্রান্তের খবর নেই। এই ধরনের গুজব ছড়ানোর অপরাধে এদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা যায়, বৃহস্পতিবার ধৃত যুবককে আদালতে হাজির করবে পুলিশ।