আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল || ভয়াবহ অগ্নিকাণ্ড নরসিংগড় বাজারে। বুধবার আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ নরসিংগড় বাজারে আগুেন পুড়ে যায় সাতটি দোকান। আগুন লাগার সঠিক কারন বলতে পারছেন না দোকানিরা। তবে ধারণা করা হচ্ছে শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে আগুন আয়ত্তে আনে।
