আগরতলা রেল স্টেশনে পৌঁছুল রেলের অত্যাধুনিক কোয়ারেন্টাইন ও আইসোলেশন কোচ

rlআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল ৷। এবার করোনা মোকাবেলায় এগিয়ে এলো ভারতীয় রেল। আপৎকাল হিসেবে ইতিমধ্যেই প্রায় ২০ হাজার রেলের কোচে কোয়ারেন্টাইন ও আইসোলেশন কেন্দ্র তৈরী করে ভারতীয় রেল। জানা যায়, এই ২০ হাজার কোচে থাকতে পারবে ৩ লক্ষ ২০ হাজার মানুষ। প্রতিটি কোচে রয়েছে ১৬টি করে শয্যা। শৌচাগারগুলিকে স্নানাগার হিসেবে পরিকাঠামো তৈরী করা হয়েছে। প্রতিটি শয্যার সাথে থাকছে ৩টি করে ডাস্টবিন, জানালায় লাগানো হয়েছে মশারি। বার্থে থাকছে ২টি করে অক্সিজেন সিলিন্ডার। তাছাড়া মোবাইল ও ল্যাপটপ চার্জ করার সুবিধা। গরম কমাতে রেলের ছাদে থাকছে বঁশের মাদুর। দেশের সমস্ত রাজ্যেই এই অত্যাধুনিক রেলের কোচ পাঠানো হয়েছে। ইতিমধ্যেই রাজধানী আগরতলা রেল স্টেশনে এসেছে রেলের কোয়ারেন্টাইন ও আইসোলেশন কোচ। এই উদ্যোগের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*