আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল ৷। রাজ্যে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজধানীর জিবি হাসপাতাল এবং আই জি এম হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন জিবি হাসপাতাল পরিদর্শন শেষে রাজ্যের মূখ্য সচিব, হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, এম এস ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মূখ্যমন্ত্রী। আই জি এম হাসপাতালে নতুন করে আই সি ইউ তৈরী করার কাজের অগ্রগতি ও ভেন্টিলেশন যন্তের প্রতিস্থাপনের বিষয়টি খতিয়ে দেখেন তিনি। মূখ্যমন্ত্রী জানান, প্রথমিক ভাবে যাদের করোনা সনাক্ত করা হবে তাদের প্রথমে আই জি এম হাসপাতালের আইসোলেশনে রাখা হবে। কোভিড-১৯ পজেটিভ রোগীকেই একমাত্র জি বি হাসপাতালে রাখা হবে বলে জানান তিনি।কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে জিবি ও আইজিএম’এ মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল ৷। রাজ্যে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজধানীর জিবি হাসপাতাল এবং আই জি এম হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন জিবি হাসপাতাল পরিদর্শন শেষে রাজ্যের মূখ্য সচিব, হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, এম এস ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মূখ্যমন্ত্রী। আই জি এম হাসপাতালে নতুন করে আই সি ইউ তৈরী করার কাজের অগ্রগতি ও ভেন্টিলেশন যন্তের প্রতিস্থাপনের বিষয়টি খতিয়ে দেখেন তিনি। মূখ্যমন্ত্রী জানান, প্রথমিক ভাবে যাদের করোনা সনাক্ত করা হবে তাদের প্রথমে আই জি এম হাসপাতালের আইসোলেশনে রাখা হবে। কোভিড-১৯ পজেটিভ রোগীকেই একমাত্র জি বি হাসপাতালে রাখা হবে বলে জানান তিনি।