গোপাল সিং, খোয়াই, ১০ এপ্রিল ৷। প্রত্যন্ত এলাকার বিপন্নদের পাশে দাঁড়ালো খোয়াই জেলা পুলিশ ও আগরতলার গীতাচ ভগবৎ প্রচারক সংঘ। শুক্রবার বিকেলে খোয়াই মহকুমায় তুলাশিখর ব্লকের অধীন ত্রিপুরা বস্তিতে বিপন্নদের খাদ্য সামগ্রী দিয়ে যৌথ ভাবে সাহায্য করলো খোয়াই জেলা পুলিশ ও আগরতলার গীতাচ ভগবৎ প্রচারক সংঘ। জানা যায়, আঠারমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত গ্রামের ২৫ পরিবারের ১২৩ জনকে তিন দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাহাড়ের চড়াই উৎরাই পেরিয়ে গন্তব্য স্থলে খাদ্য সামগ্রী পৌছ দেওয়া হয়। 
