আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷। রাজ্যে এখন থেকে যে কোনও সংবাদমাধ্যমের সাথে শুধুমাত্র সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা কথা বলতে পারবেন বা দপ্তরের তথ্য দিতে পারবেন। আর এই আইন বলবৎ করতেই এবার রাজ্যেও কার্যকর করা হলো ‘Rule 23 of the Tripura Civil Services (Conduct) Rules, 1988। আই আইনে সংবাদমাধ্যমের সাথে শুধুমাত্র সংশ্লিষ্ট দপ্তরের সচিব সহ রাজ্য পুলিশের মহানির্দেশক, পিসিসিএফ এবং রাজ্যের প্রত্যেকটি জেলার জেলা শাসকরা কথা বলতে পারবেন। জানা যায়, রাজ্য সরকারের কিছু কর্মচারী দপ্তরের যাবতীয় তথ্য নিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলছেন। এতে বিভিন্ন সময় সঠিক তথ্যের বিকৃতি ঘটছে এবং রাজ্যের জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। ফলে রাজ্যের এই আইন জারি করা হয়েছে, যাতে করে দপ্তরের প্রয়োজনীয় তথ্য শুধুমাত্র দপ্তরের সচিবরাই দেবে।
