আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷। কোভিড-১৯ এর মহামারীর মধ্যেও নিজের জীবন বাজি রেখে জনসাধারণের সেবায় রাতদিন নিয়োজিত পুলিশ কর্মী,ফায়ার সার্ভিস কর্মী এবং ট্রাফিক আধিকারিকদের সেবায় এগিয়ে এলো রাণীরবাজার ওপেন রোভার ক্রু এর সদস্যরা। শুক্রবার সকালে রাণীরবাজার ওপেন রোভার ক্রু এর পক্ষ
থেকে সকালের সামান্য জলখাবার এর ব্যবস্থা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমা শাসক সুভাষ দত্ত। এই কর্মসূচিটি সম্পূর্ণ হয় রাণীরবাজার ওপেন রোভার ক্রু এবং রাণীরবাজার স্কাউটস অ্যান্ড গাইডস এর ইনচার্জ এবং এস ডি এম অফিস জিরানীয়াস্থিত ডিজাস্টার ম্যানেজমেন্টের কো-অর্ডিনেয়াটর রাজীব সাহার নেতৃত্বে।
