আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷। গোয়া, অরুণাচল প্রদেশ ও মণিপুরের পর এবার করোনা মুক্ত রাজ্য হল ত্রিপুরা। শনিবার রাজ্যের দ্বিতীয় করোনা আক্রান্ত টি এস আর জওয়ান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। তবে তাঁকে ১৪ দিনের জন্য প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। রাজধানীর জিবি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এ্যাম্বুলেন্সে উঠার সময় হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তাঁকে হাত তালি দিয়ে হাসপাতাল থেকে বিদায় জানায়। রাজ্যের দ্বিতীয় করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠায় বর্তমানে করোনা মুক্ত হল ত্রিপুরা রাজ্য।উল্লেখ্য, রাজ্যের প্রথম করোনা আক্রান্ত রোগী কিছু দিন আগেই সুস্থ হয়ে প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইনে গেছেন।
