হেজামারাতে বিপন্নদের সহায়তায় ডনবস্কো স্কুল

IMG-20200424-WA0025আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ৷। মানব জাতি এক গভীর দুর্যোগের মধ্যে দিয়ে চলছে। বৈশ্বিক মহামারীর মরণ থাবা বসিয়েছে দেশ দেশান্তর হয়ে আমাদের প্রান্তিক রাজ্যে পর্যন্ত। করোনা যুদ্ধে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ সমাজের প্রান্তিক মানুষ, ক্ষতিগ্রস্থ অর্থ ব্যবস্থা। সামাজিক দায়বদ্ধতা থেকে বহু সক্ষম ব্যক্তি কিংবা সংস্থা ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।
শুক্রবার ডনবস্কো স্কুলের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত হেজামারা আর ডি ব্লকের একটি উপজাতি পাড়াতে প্রায় ৩৪টি বিপন্ন পরিবারের হাতে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন এবং ১টি করে সাবান তুলে দেওয়া হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*