আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল ৷। রাজধানী আগরতলা স্মার্ট সিটিতে কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের জন্য একটি মোবাইল ভ্যান ডিজাইন করা হয়। এই মোবাইল ভ্যানটি মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীকের হাতে তুলে দেওয়া হয়। এটা নমুনা সংগ্রহকারী চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করে ও পিপিই-র অপচয় রোধ করবে বলে জানা যায়। তিন চাকার এই গাড়িটি সরু অলিগলিতেও সহজেই প্রবেশ করতে পারবে। কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের এই মোবাইল ভ্যানটি সমগ্র কমিউনিটি থেকে নমুনা সংগ্রহ আরও সরলতর করে তুলবে। এখন রোগীদের হাসপাতালে নমুনা দেওয়ার জন্য যেতে হবে না। পাশাপাশি এটি অল্প সময়ে বড় মাত্রায় পরীক্ষা করতে সাহায্য করবে বলে জানা যায়।
