আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন || রাজ্যে বর্ষণে বেহাল অবস্থায় আসাম-আগরতলা জাতীয় সড়ক। সম্প্রতি লাগাতর বর্ষণে আসাম-আগরতলা জাতীয় সড়কের নবীনছড়া থেকে রথিয়াবাড়ি পর্যন্ত প্রায় ১৬ কিমি সড়কের অবস্থা শোচনীয় হয়ে পরে। এই অবস্থায় এই বেহাল রাস্তা পার হতে যানবাহনকে ১২ ঘন্টার উপর অপেক্ষা করতে হচ্ছে। জানা যায়, পেচারথল ব্লকের সামনে থেকে কুমারঘাট পর্যন্ত দাঁড়িয়ে আছে শত শত পণ্যবাহী লরি। বেহাল এই রাস্তাটি অতিক্রম করতে প্রায়ই দূর্ঘটনার কবলে পরছে। জানা যায়, বহিঃরাজ্যের আর কে এস নামক একটি সংস্থা জাতীয় সড়কটির কাজ হাতে নিয়েছে। 
