প্রথম প্রাপ্তির আনন্দে মাতোয়ারা শংকরাচার্য বিদ্যায়তন, দ্বিতীয় ও তৃতীয় স্থানে মেগা ও মেধা

IMG_20200703_171718আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই ৷। প্রথম প্রাপ্তির মধ্যে যে আনন্দ ও আবেগ জড়িত থাকে, সেটা অন্য কিছুতে নেই। তাই হয়তো আজ বাঁধনহারা উল্লাসে শংকরাচার্য বালিকা বিদ্যায়তন।
শুক্রবার সকালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদ পরিচালিত ২০২০ সালের নতুন সিলেবাসের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষনার পর থেকেই আনন্দে যেন একটা বাড়তি মাত্রা পেলো এই বিদ্যানিকেতনের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা সহ বিদ্যালয়ের প্রাক্তনিদের মধ্যে।
আগরতলা শহর দক্ষিণাঞ্চলের একটি বিদ্যালয় শংকরাচার্য বালিকা বিদ্যায়তন। এবছর এই বিদ্যালয়ের দু’জন ছাত্রী মাধ্যমিকের নতুন সিলেবাসে প্রথম দশ জনের মধ্যে স্থান পেয়েছে। এরা হল মেঘা শর্মা এবং মেধা শর্মা। মেঘা মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় এবং মেধা মাধ্যমিকে যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করেছে। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৪৮৭ এবং ৪৮৩। ফল প্রকাশের পর মেঘা ও মধা দু’জনই বিদ্যালয়ে এসে শিক্ষীকাদের সাথে সাক্ষাৎ করে আশীর্বাদ নেয়। তাদের এই সাফলে বিদ্যালয়ের শিক্ষিকা সহ প্রাক্তনিরা শুভেচ্ছা জানিয়েছে।
এই প্রথম শহর দক্ষিণাঞ্চলের শংকরাচার্য বালিকা বিদ্যায়তন থেকে পর্যদের প্রথম দশের তালিকায় কোনো পড়ুয়া স্থান পেয়েছে। এই প্রাপ্তিতে স্বভাবতই খুশির হাওয়া বইছে বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষিকা, অবিভাবক সহ বিদ্যালয়ের প্রাক্তনিদের মধ্যে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*